Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, চালক আটক

admin • 14 Mar 2024, 10:20 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, চালক আটক

রাজধানীর গাবতলিতে পিকআপের ধাক্কায় আমেনা বেগম (৪৫) নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৬টার দিকে গাবতলি-দ্বীপনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পিককেআপের চালককে আটক করা হয়েছে।

জানা গেছে, আমেনা বেগম দক্ষিণ বাড্ডা হলেও কর্মসূত্রে সিটি করপোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় বসবাস করতেন। তার স্বামীর নাম মো. আবদুল করিম। স্থানীয়রা জানায়, আমেনা বেগম দায়িত্ব পালনের উদ্দেশ্যে গাবতলি-দ্বিপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে সড়কের ওপরে উঠছিল।

 

এ সময় ঢাকা-আরিচা মহাসড়কগামী একটি মাটিভর্তি পিকআপ বেপরোয়া গতিতে ছিল। তবে খানাখন্দে ভরা নির্মাণাধীন কাটা সড়কে বেপরোয়া গতিতে চলতে থাকা পিকআপটি কিছুটা সামনেই গভীর কাটা গর্ত দেখে চালক ফুটপাতের দিকে গাড়ি চালিয়ে দিলে রাস্তায় উঠতে থাকা আমেনা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমেনা বেগমের মৃত্যু হয়।

 

এদিকে দুর্ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় ১৫০০ পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বসে অবরোধ সৃষ্টি করেন। এতে সকাল থেকে রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। থমকে আছে যানচলাচল।

 

ঘটনাস্থলে মিরপুর ডিভিশনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও আন্দোলনকারী পরিচ্ছন্নতাকর্মীরা বলছেন, তাদের ঝুঁকিভাতাসহ দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। অপ্রতিকার ঘটনা এড়াতে ঘটনাস্থল গাবতলি তিনরাস্তায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও রাস্তার উভয় পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।