Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে ‘ধাক্কা পার্টি’র ৪ সদস্য গ্রেপ্তার

admin • 03 Jul 2023, 07:47 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে ‘ধাক্কা পার্টি’র ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে মিরপুর মডেল থানার ১০নং গোল চত্তর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা মহিলাদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করে বলে তারা ‘ধাক্কা পার্টি’ নামেই পরিচিত।

গ্রেপ্তার চারজন হলেন মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জল (২৩) এবং মো. রনি (১৯)।

গ্রেপ্তার ছিনতাইকারীরা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জানা গেছে, গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা সাধারণত মেয়েদের কাছ থেকেই ছিনতাই করেন। তারা বিভিন্ন জনবহুল স্থানে অবস্থান করেন।

বিশেষ করে মার্কেট ও শপিং মলের সামনে অবস্থান করেন। এরপর কোনো মহিলাকে দেখলেই গ্রুপের দুইজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এরপর ওই মহিলার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রুপের বাকিরা মহিলার ব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যান।

রোববারও তারা একই কায়দায় মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।