Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে সর্বস্ব খোয়ালেন যুবক

admin • 11 Nov 2023, 07:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে সর্বস্ব খোয়ালেন যুবক

রাজধানীর মতিঝিলের দেওয়ানবাগীর গেট এলাকায় অজ্ঞান পার্টি কবলে পড়ে মো. শামীম (৩৮) নামে এক যুবক সর্বস্ব খুইয়েছেন। আজ শনিবার বিকেল এ ঘটনা ঘটে। তিনি গুলিস্তান এলাকার ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

শামীম বরিশাল মুলাদী থানার চরফ্যাশন গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর নিউমার্কেট এলাকায় ভাড়া থাকতেন।

 

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 

শামীমের বড় ভাই আব্দুর রহমান জানান, আমার ভাই গুলিস্তান এলাকার ব্যবসায়ী। আজ বেলা আড়াইটার দিকে মতিঝিলের একটি ব্যাংক থেকে ব্যবসায়িক কেনাকাটার জন্য ৪ লাখ টাকা তুলে শামীম। পরে সেই টাকা নিয়ে চকবাজারে মালপত্র কেনাকাটার উদ্দেশ্যে যাওয়ার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে টাকা–পয়সা নিয়ে পালিয়ে যায়।

   

আব্দুর রহমান আরও জানান, সংবাদ পেয়ে মতিঝিলের দেওয়ানবাগীর গেটের সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে জরুরি বি ভাগের চিকিৎসক তার পাকস্থলি ওয়াশ দিয়ে ৬০২নং মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেন।

   

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞান পার্টির কবলে পড়ে এক যুবককে আমাদের ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তার পাকস্থলি ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে তাকে ভর্তি দেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে তার কাছ থেকে কী পরিমাণ টাকা-পয়সা খোয়া গেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।