Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রাঙ্গামাটিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবিপ্রবি

admin • 10 Mar 2024, 10:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাঙ্গামাটিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবিপ্রবি
আলিফ সাঈদ ফাতিক,রাবিপ্রবি প্রতিনিধি:

তথ্য মেলা ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন রাঙ্গামাটি এবং টিআইবি রাঙ্গামাটি কর্তৃক আয়োজিত এক সনাতনী বিতর্ক প্রতিযোগিতায় রাঙ্গামাটি মেডিকেল কলেজ এবং রাঙ্গামাটি সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রবিবার (১০ই মার্চ) রাঙ্গামাটির কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গনে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

‘অবাধ তথ্যপ্রাপ্তি সুশাসনের প্রধান শর্ত’ এ শীর্ষক বিতর্কে পক্ষে দল হিসেবে রাঙ্গামাটি সরকারি কলেজ ও বিরোধী দল হিসেবে ছিল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিতর্কে বিপক্ষ দল অর্থাৎ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শামসুদ্দুহা উৎস, সঞ্চিতা চক্রবর্তী, মোঃ নুরুল আলম অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ক্লাবের পক্ষে অংশগ্রহণ করে। রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ক্লাব প্রতিষ্ঠার পর কোনো বিতর্ক প্রতিযোগিতায় এটিই তাদের প্রথম অংশগ্রহণ। প্রথম অংশগ্রহণেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।