Thursday, 3 September 2026
শিরোনাম
ধর্ম আর্ন্তজাতিক

রমজানে ফরজ ও এশার সময় কমাতে নির্দেশনা

admin • 25 Mar 2023, 03:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রমজানে ফরজ ও এশার সময় কমাতে নির্দেশনা

পবিত্র রমজান মাস উপলক্ষে মুসল্লিদের কষ্ট কমাতে ফরজ ও এশার আজানের পর নামাজ শুরু করার সময় কমাতে নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ইসলামি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-আলশেখ।

 

নির্দেশনায় বলা হয়েছে, ফরজ ও এশার আজানের ১০ মিনিট পর নামাজ শুরু করা যাবে। শুধু রমজান মাসের জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

সৌদি আরবের ইসলামি মন্ত্রণলায়ের অধিনে যেসব ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য এ নির্দেশনা অনুসরন করতে হবে। রমজানের পর স্বাভাবিক নিয়মে নামাজ শুরু হবে।

 

মূলত অন্যান্য দিনে ফজর এবং এশার আজানের আধা ঘণ্টা পর নামাজ শুরু হয়। কিন্তু রমজান মাসে মুসল্লিদের কষ্ট কমাতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।