Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রমজান মাসে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

admin • 05 Mar 2025, 04:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রমজান মাসে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

পবিত্র রমজান মাসে দুপুর আড়াইটা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

 

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে।

 

নির্দেশনায় বলা হয়, রমজান মাসে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।