Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রক্তদান করলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

admin • 13 Nov 2023, 11:54 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রক্তদান করলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস রক্তদান করেছেন। রোববার (১২ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার দূতাবাসের সহকর্মীদের নি‌য়ে রক্তদান ক‌রেন মার্কিন রাষ্ট্রদূত।

 

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) ও ফেসবুকে সহকর্মীদের নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের রক্তদানের একটি ভিডিও পোস্ট করে দূতাবাস।

   

মার্কিন দূতাবাসের ওই পোস্টে বলা হয়েছে, ‘স্বাস্থ্যের জন্য রক্তদান অপরিহার্য। ঢাকার দূতাবাসে আমরা বাংলাদেশের জনগণের জন্য আমাদের দায়িত্বটুকু পালনের চেষ্টা করি।

 

আমাদের কর্মীরা ঢাকার এভারকেয়ার হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান করেছেন। ‘রক্তদান করুন, জীবন বাঁচান।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।