Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষকের বিরুদ্ধে উপাচার্য বরাবর স্মারক লিপি

admin • 02 Jul 2025, 11:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষকের বিরুদ্ধে উপাচার্য বরাবর স্মারক লিপি

যৌন হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে।

 

এ বিষয়ে বিভাগে অভিযোগের পর এবার উপাচার্য বরাবর প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত অভিযোগ প্রদান করে বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২রা জুলাই) বিকালে বিভাগের শিক্ষার্থীরা এ স্মারকলিপি জমা দেন এবং অনতিবিলম্বে তাকে যথাযথ শাস্তির আওতায় আনার দাবী জানান।

 

এর আগে গত (২২ জুন) বিভাগের প্রায় ২৪ জন শিক্ষার্থী ঐ শিক্ষকের বিরুদ্ধে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিলে অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে বিভাগের সব কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান অধ্যাপক ড. একে এম নাজমুল হুদা।

 

অভিযোগ পত্র ও স্মারকলিপিতে উক্ত শিক্ষকের বিরুদ্ধে মেয়েদেরকে নানাভাবে উত্যক্ত করা যেমন মেয়েদের ফোনে হ্যারাজমেন্ট, ক্লাসরুমে মেয়েদেরকে তাদের ব্যক্তিগত জীবন, বিবাহিত মেয়েদের বিবাহিত জীবন, কনজ্যুগাল লাইফ নিয়ে সরাসরি প্রশ্ন করা, চেম্বারে ডেকে নিয়ে হয়রানি, শিক্ষার্থীদের সাথে দূর্ব্যবহার, টিউটোরিয়ালের মার্ক ও এটেন্ডেন্সের ক্ষেত্রে স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ দেন শিক্ষার্থীরা।

 

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে এমন অসামাজিক কাজ করে আসছেন আমাদের সাথে। তার হেনস্তার শিকার ছাত্রীদের অনেকেই বিবাহিত হওয়ায় তারা তাদের পরিবার এবং পারিপার্শ্বিক কথা ভেবে এতোদিন মুখ খোলেনি। কেউ কেউ তার যন্ত্রনায় সুইসাইডাল অ্যাটেম্প নিতে চেয়েছিল। সাময়িক অব্যাহতি কোনো সমাধান নয়। আমরা তার স্থায়ী বহিষ্কারের দাবি জানাই।

 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি এবং খুবই মর্মাহত হয়েছি। অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি করবো। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত এবং যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।