Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

যে কারণে এবারের জন্মদিন পালন করছেন না পরীমনি

admin • 24 Oct 2023, 09:48 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যে কারণে এবারের জন্মদিন পালন করছেন না পরীমনি

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির জন্মদিন আজ মঙ্গলবার। প্রতি বছরই এই দিনটি সবাইকে নিয়ে বড় পরিসরে পালন করে থাকেন তিনি। কিন্তু এবার আর কোনও আয়োজনে জন্মদিন পালন করবেন না এ নয়িকা।,

কারণ হিসেবে এই পরী জানান, বেশ কদিন ধরেই তার নানা বেশ অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। সে কারণেই এবার জন্মদিন উদযাপনের কোনো পরিকল্পনা নেই তার।,

এ ব্যাপারে পরীমনি বলেন, জন্মদিন আমার জন্য অনেক স্পেশাল একটা দিন। আপনারা জানেন প্রতিবার এই দিনটিতে আমার নানুর হাত ধরে কেক কাটি। আমার নানু আমার জন্য কি সেটা সবাই জানেন।,

 

তিনি কদিন ধরেই অসুস্থ। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার জন্মদিনটি পালন করতে পারছি না। তবে পরে একদিন সবাইকে নিয়ে উদযাপনের চেষ্টা করবো।,

 

এদিকে, সম্প্রতি দুই বছরের মাতৃত্বের ছুটি কাটিয়ে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে কাজে ফিরেন হালের পরীমনি। বর্তমানে সিনেমাটির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।