Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত

admin • 11 Feb 2024, 10:14 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাংলাদেশি দম্পতি। শুক্রবার স্থানীয় সময় রাতে হয় এ দুর্ঘটনা।নিহতরা হলেন ৪৫ বছর বয়সী হাফিজ আহমেদ ও তার স্ত্রী ৩৫ বছর বয়সী সাথী আহমেদ।

 

হাফিজ আহমেদের বাড়ি গাজীপুর ও তার স্ত্রী সাথী আহমেদের বাড়ি বরিশাল। নিউইয়র্কের জ্যামাইকাতে থাকতেন তারা।

 

নিউইয়র্ক থেকে বিংহামটনে যাচ্ছিলেন হাফিজ ও সাথী। সাথে ছিল ৮ বছরের মেয়ে রাইদা। দুর্ঘটনায় মারাত্মক আহত রাইদা বর্তমানে হাসপাতালে লাইফ সাপোর্টে আছে।

মিরর/এইচ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।