Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

যাত্রীবাহী বাস-জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে নিহত ৯

admin • 23 Dec 2024, 09:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যাত্রীবাহী বাস-জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে নিহত ৯

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার (২৩ ডিসেম্বর) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। এ নিয়ে কয়েক দিনের মধ্যে দেশটিতে দ্বিতীয়বারের মতো বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটল। খবর দ্য ডনের।

 

সিস্তান বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, জাহেদানের কাছে একটি বাসের সঙ্গে একটি জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন।

 

এর আগে গত শনিবার ইরানের পশ্চিম লোরেস্তান প্রদেশে একটি বাস খাদে পড়ে গেলে ১০ জন নিহত হন। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাদেশিক প্রধান মোহাম্মদ ঘাদামি রাষ্ট্রীয় টেলিভিশন বিষয়টি জানান। লোরেস্তান ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫০ কিলোমিটার (২২০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।ইরানে সড়ক নিরাপত্তার অবস্থা বেশ খারাপ। দেশটির বিচার বিভাগের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সড়ক নিরাপত্তায় ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

এর আগে গত আগস্টে ইরাকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মধ্য ইরানে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন পাকিস্তানি তীর্থযাত্রী নিহত হন। এ ছাড়া ২০০৪ সালের জুনে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে একটি পেট্রোল ট্যাংকার ও একটি বাসের মধ্যে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের বেশি লোক মারা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।