যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সজীব হোসন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে যশোরের অজ্ঞাতনামা স্থান থেকে যবিপ্রবির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. সজীব হোসন নিখোঁজ হয়েছেন। তার ফোনে যোগাযোগ করা হলে ব্যবহৃত নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে সজীবের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
জানা যায়, মো. সজীব হোসন এর ভাগ্নে যশোর সদর উপজেলার সতীঘাটা মাদ্রাসায় পড়াশোনা করে। আজ রাত ৮টা ৪০ মিনিটে তাকে রাতের খাবার দেয়ার জন্য সজীব যবিপ্রবির আবাসিক হল থেকে বের হয়। অজ্ঞাতনামা ৪/৫ জন ছুরি হাতে তাকে আটক করে রেখেছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুর সাথে তার মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে তার ফোন নাম্বার বন্ধ রয়েছে এবং তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যশোর কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উল্লেখ্য, মো. সজীব হোসন এর সন্ধান না পাওয়া গেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার নেতৃবৃন্দ সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন।





