Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

যবিপ্রবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

admin • 11 Jul 2024, 09:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যবিপ্রবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যশোরে ত্রিমুখী সড়ক অবরোধ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া-যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের তিনদিকে যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাওয়া যায়। তবে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো এ অবরোধের বাইরে রয়েছে বলে জানিয়েছেন তারা।

 

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা চারটা থেকে যশোরের পালবাড়ি মোড়ে কুষ্টিয়া-যশোর-খুলনা সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করে যবিপ্রবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি চলমান ছিলো।

 

বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে 'কোটা না মেধা? মেধা মেধা’, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।

 

উল্লেখ্য, গত সোমবার (৮ জুলাই) বেলা ১২ টায় যশোর শহরের পালবাড়ি থেকে মিছিল শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে যশোর প্রেসক্লাবের সম্মুখ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এর আগে ৭ দিনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।