Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

'মোস্ট ওয়ান্টেড' মানবপাচারকারী 'কিদান জাকারিয়া' গ্রেপ্তার

admin • 07 Jan 2023, 03:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
'মোস্ট ওয়ান্টেড' মানবপাচারকারী 'কিদান জাকারিয়া' গ্রেপ্তার

ইরিত্রিয়ার নাগরিক কিদানে জেকারিয়াস হেবতেমারিয়াম। বিশ্বের অন্যতম শীর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত তিনি। পুলিশ হন্য হয়ে খুঁজছিল তাকে। মধ্যপ্রাচ্যের দেশ ‘সংযুক্ত আরব আমিরাত’ কর্তৃপক্ষের সহায়তায় সুদান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) এই খবর নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের সহযোগিতায় সুদানের পুলিশ ১ জানুয়ারি জেকারিয়াস হাবতেমারিয়ামকে গ্রেপ্তার করে। ২০১৯ সাল থেকেই ইন্টারপোল তাকে খুঁজছিল। অভিবাসীদের প্রতি নিষ্ঠুর ও সহিংস আচরণের জন্য কুখ্যাত ছিলেন তিনি।

জানা গেছে, কিদান জেকারিয়াস হাবতেমারিয়াম লিবিয়ায় বসে তার মানবপাচার চক্রের কার্যক্রম পরিচালনা করেন। তার বিরুদ্ধে ইউরোপে গমনেচ্ছু শত শত পূর্ব আফ্রিকান অভিবাসীকে অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

জেকারিয়াস হাবতেমারিয়ামের বিরুদ্ধে ইন্টারপোলের দুটি রেড নোটিশ জারি ছিল। এর মধ্যে একটি ইথিওপিয়া ও আরেকটি নেদারল্যান্ডস থেকে জারি করা হয়।

এর আগেও জেকারিয়াস ২০২০ সালে ইথিওপিয়ায় গ্রেফতার হয়েছিলেন। কিন্তু এক বছর পরই তিনি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে তার অনুপস্থিতিতে বিচার হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড হয় তার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।