Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

মেসির নামে বিশ্বকাপটা লেখা হয়ে গেছে: ইব্রাহিমোভিচ

admin • 13 Dec 2022, 07:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেসির নামে বিশ্বকাপটা লেখা হয়ে গেছে: ইব্রাহিমোভিচ

ফুটবল ক্যারিয়ারে কী জেতেননি লিওনেল মেসি? আর্জেন্টাইন ফুটবল জাদুকরের জীবনে শত শত অর্জনের মধ্যে অপ্রাপ্তি শুধু এই একটাই, বিশ্বকাপ।

তবে এবার সে আক্ষেপ ঘোচাতে পারবেন মেসি, এমনটাই মনে করছেন সুইডেনের তারকা ফরোয়ার্ড ইব্রাহিমোভিচের।

খেলোয়াড়ি জীবনে ইউরোপিয়ান অনেক ক্লাবে খেলার সুযোগ হয়েছে ইব্রাহিমোভিচের। মেসির সতীর্থ হিসবেও খেলেছেন বার্সেলোনার হয়ে। মেসির সাথে তার বোঝাপড়াও বেশ ভালো।

মেসির সক্ষমতা সম্পর্কে কোনো সন্দেহ নেই ৪১ বছর বয়সী এ তারকার। তাই বরাবরই আর্জেন্টাইন তারকাকে নিয়ে তার আত্মবিশ্বাসটা অনেক বেশি। ইব্রাহিমোভিচের মতে, এবারের বিশ্বকাপটা মেসির নামে লেখা হয়ে গেছে।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন ইব্রাহিমোভিচ।

বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি এটা ইতোমধ্যে লেখা হয়ে গেছে, কে এই বিশ্বকাপ জিতবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমার ধারণা মেসি এবারের বিশ্বকাপ জিতবে, ট্রফি ইতোমধ্যে তার নামে লেখা হয়ে গেছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।