Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

মেসির জন্য যে পরিকল্পনা নিয়ে নামছে ক্রোয়েশিয়া

admin • 12 Dec 2022, 06:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেসির জন্য যে পরিকল্পনা নিয়ে নামছে ক্রোয়েশিয়া

সেমিফাইনালের মতো ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে চুলছেড়া বিশ্নেষণ করে দলগুলো। শক্তি ও দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা থাকে।

ক্রোয়েশিয়াও আর্জেন্টিনার ম্যাচের ভিডিও কাটাছেঁড়া করছে। বিশেষ করে মেসির মতো খেলোয়াড় যখন প্রতিপক্ষ দলে থাকে, তখন কোনো কোচই নিশ্চিন্ত থাকতে পারেন না। 

তার মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়ের জন্য আলাদা করে পরিকল্পনা করতে হয় প্রতিপক্ষ দলের কোচকে। ক্রোয়েশিয়ান কোচ জল্গাতকো দালিচও সেমিফাইনালে মেসিকে রুখে দিতে ছক কষছেন। ক্রোয়াট কোচের মতে, আর্জেন্টাইন তারকাকে ঠেকাতে হলে ডিফেন্স লাইনআপকে সুশৃঙ্খল হতে হবে।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে ক্রোয়েশিয়া। সেমিতে এখন তাদের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে হলে লুকা মদ্রিচদের হারাতে হবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে। আর সে লক্ষ্য অর্জন করার জন্য ম্যাচে লিওকে অকার্যকর করে দিতে চান দালিচ। 

কোয়ার্টার ফাইনালে নেইমারকে ঠেকাতে কাজে লেগেছে কোচের পরিকল্পনা। সেমিতেও মেসির বিপক্ষে সেটির পুনরাবৃত্তি করতে চান ক্রোয়েশিয়ার কোচ। 'মেসিতে আমরা সতর্ক আছি। তবে তাকে রুখতে আলাদা করে কাউকে নির্দিষ্ট করছি না।

আমরা জানি, সে কত দ্রুতগতিতে খেলে। তাকে ঠেকাতে হলে আমাদের ডিফেন্ডারদের আরও সুশৃঙ্খল হতে হবে। আমরা ব্রাজিলের বিপক্ষে যে কৌশল নিয়েছিলাম, সেমিফাইনালে সেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ভয়ের কিছু থাকবে না।'

আগামীকাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।