Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

মেসিকে গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে গেলেন স্ত্রী

admin • 21 Dec 2022, 01:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেসিকে গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে গেলেন স্ত্রী

বিশ্বকাপ জয়ের পর নিজের জন্ম শহর রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। যে গাড়িতে করে মেসি তার ঘরে ফিরছিলেন, সেটি চালাচ্ছিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমনই দেখা গেছে।

বাড়িতে ঢোকা পর্যন্ত সবার ভালোবাসায় সিক্ত হন মেসি।

গত রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর যা তাদের প্রথম শিরোপা।

বিশ্বকাপ জয়ের পর স্থানীয় সময় সোমবার গভীর রাতে দেশে ফেরেন লিওনেল মেসিরা। বুয়েনস এইরেসের সেই রাতটা ছিল ঠিক দিনের মতো। উৎসবে মাতোয়ারা ছিল দেশটির মানুষ।

বুয়েনস এইরেসের শিরোপা উৎসব শেষে মঙ্গলবার মেসি চলে যান জন্মশহর রোজরিওতে। হেলিকপ্টারে করে তিনি রোজারিওতে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন রোজারিওতেই বেড়ে ওঠে আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।

রোজারিও বিমানবন্দর থেকে মেসি বাড়ি ফেরেন গাড়িতে। যা চালাতে দেখা যায় তার স্ত্রীকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।