Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মেয়ের জন্য মৃত পাত্র চেয়ে বিজ্ঞাপন!

admin • 14 May 2024, 10:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেয়ের জন্য মৃত পাত্র চেয়ে বিজ্ঞাপন!

৩০ বছর আগে মেয়ের মৃত্যু হয়েছিল। মৃত সেই মেয়ের বিয়ে দিতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে পরিবার। তবে জামাইকেও হতে হবে মৃত। এমন ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার পুত্তুড়েতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আত্মার বিয়ে দেওয়া ওই অঞ্চলের বাসিন্দাদের একটি ধর্মীয় রীতি। এই প্রথাকে স্থানীয়রা বলে থাকেন ‘কুলে মাদিমে’ অথবা ‘প্রেত মাদুভে’৷ সপ্তাহ খানেক আগে সংবাদপত্রে ব্যতিক্রমী বিজ্ঞাপনটি প্রকাশিত হয়। যেখানে বর্ণ, গোত্রের উল্লেখ করে মৃত মেয়ের জন্য পাত্রের আত্মার খোঁজ করা হয়েছে। বিজ্ঞাপনে বলা হয়, পাত্রেরও ৩০ বছর আগে মৃত্যু হতে হবে।

পাত্রীর পরিবার জানায়, এই বিজ্ঞাপন দেখে কমপক্ষে ৫০ জন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আগ্রহীদের মধ্যে থেকে কোনো পাত্রকে পছন্দ হলেই রীতি পালনের জন্য দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

পাত্রীর পরিবারের এক সদস্য বলেন, আমরা ভেবেছিলাম হয়তো বিষয়টি নিয়ে অনেকে ঠাট্টা করবেন। যদিও তেমনটা ঘটেনি। এমনকি অনেকেই এই বিশেষ রীতিটি সম্পর্ক জানতে চেয়ে ফোন করেছেন।

‘কুলে মাদিমে’ অথবা ‘প্রেত মাদুভে’ রীতির উদ্দেশ্য হল অবিবাহিত অবস্থায় মৃত পরিবারের সদস্যদের অপূর্ণ ইচ্ছেপূরণ। পছন্দের পাত্র জুটলে জীবিতদের মতো সব নিয়ম মেনেই নাকি বিয়ে দেওয়া হয়। স্থানীয়রা মনে করেন, মৃতের বিয়ে দিলে জীবিতদের বিয়ের বাঁধাও দূর হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।