Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার মেয়াদ বাড়ালো সৌদি আরব

admin • 28 Jun 2025, 10:43 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার মেয়াদ বাড়ালো সৌদি আরব

মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর অনুমতি দিয়ে একটি নতুন উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে সৌদি আরব। দেশটির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) ঘোষণা করেছে, একমাসের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে বৈধ পথে নিজ দেশে ফিরতে পারবেন মেয়াদ শেষ হয়ে যাওয়া ভিজিট ভিসাধারীরা।

শনিবার সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে জানায়, ২৬ জুন থেকে শুরু হওয়া এই সুযোগ আগামী একমাস চালু থাকবে। এ সময়ের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে পারবেন মেয়াদ শেষ হয়ে যাওয়া ভিজিট ভিসাধারীরা।

ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও অনেকে দেশটি ত্যাগ করেননি। এমন ভিসাধারীদের নিজ দেশে ফেরত যাবার জন্য এবার ‘ফাইনাল এক্সিট’ নামে বিশেষ সুযোগ দিচ্ছে রিয়াদ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে। দেশটির পাসপোর্ট অধিদপ্তর সংশ্লিষ্ট সকল সুবিধাভোগীকে সময়সীমা শেষ হওয়ার আগে এই সীমিত সময়ের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে এই সুযোগ গ্রহণ না করলে অবৈধ ভিজিট ভিসাধীদের স্পন্সররাও নানা জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।