Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা, ভূমিষ্ট কন্যার নাম রাখলেন " হাসিনা "

admin • 03 Sep 2022, 07:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা, ভূমিষ্ট কন্যার নাম রাখলেন " হাসিনা "
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে এক ছাত্রলীগকর্মীর রক্তদানে বেঁচে ওঠা প্রসূতি মা তার নবজাতক কন্যার নাম রেখেছেন ‘হাসিনা’। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে অসুস্থ ওই প্রসূতি মা রক্তের অভাবে মৃত্যুর মুখোমুখি হন। কোনোভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিল না তার পরিবার। রাত ৩টায় চিকিৎসক জানান, রক্ত ছাড়া প্রসূতিকে বাঁচানো সম্ভব নয়।   জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র রোগীর পরিবার ছাত্রলীগের ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কথা জানতে পেরে ব্লাড ব্যাংক কর্মীদের সঙ্গে যোগাযোগ করে। ওই রক্তের গ্রুপ কার আছে- তা জানতে রাত জেগে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করে। অবশেষে তারা কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মীকে খুঁজে পায়।   তখনই হাসপাতালে ছুটে এসে ছাত্রলীগের সেই কর্মী রক্ত দেন। রক্ত দেওয়ার পর ভোর রাতে বেঁচে ওঠেন সেই মা। জন্ম দেন কন্যাশিশুর। নবজাতকের বাবা-মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কন্যার নাম রাখেন ‘হাসিনা’।   তারা বলেন, ‘ছাত্রলীগের কর্মী রক্ত না দিলে আমাদের মেয়েকে পৃথিবীর মুখ দেখাতে পারতাম কি না- তা বলতে পারব না। তাই ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও অভিভাবক শেখ হাসিনার নামে আমাদের মেয়ের নাম রেখেছি হাসিনা। আমাদের মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শ নিয়ে এভাবে মানুষের জন্য কাজ করবে।’   ঢামেক হাসপাতালে মা ও শিশু দুজনই ভালো আছেন বলে জানা গেছে। তথ্য মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) মীর আকরাম উদ্দীন আহম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।