Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মুন্সীগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে র‍্যাব

admin • 24 Jul 2023, 07:21 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে র‍্যাব

একটি জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে ঢাকার পাশের জেলা মুন্সীগঞ্জে অভিযান চালাচ্ছে র‍্যাব। সোমবার গভীর রাতে (৩টায়) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান শুরু করা হয়।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে র‌্যাব। অভিযান এখনো চলছে।

অভিযান শেষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা ইমরান খান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।