মাগুরা জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’ এর সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের মোঃ নাহিদ পারভেজ মুন্না ও সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের মেজবাহুল ইসলাম মনোনীত হয়েছেন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) জেলাকল্যাণটির সূত্রে এ তথ্য জানা যায়। এর-আগে গতকাল ছাত্রকল্যাণটির উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নয়া এই কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন এবং ২ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে রুপান্তর করতে নির্দেশ দেওয়া হয়।





