Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

‘মিলেনিয়াম লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পেলেন মেরিনা তাবাসসুম

admin • 14 Aug 2022, 06:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘মিলেনিয়াম লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পেলেন মেরিনা তাবাসসুম
আসন্ন লিসবন আর্কিটেকচার টিয়েনলে মিলেনিয়াম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন প্রখ্যাত বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। আর্কিটেক্টের এক প্রতিবেদন  থেকে এ তথ্য জানা গেছে। পরিবেশগত নকশায় অবদান এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্পের নকশা তৈরির বিশেষ পদ্ধতির জন্য তিনি সুপরিচিত।   আগামী ২২ সেপ্টেম্বর থেকে লিসবন আর্কিটেকচার ট্রিয়েনল শুরু হওয়ার কথা রয়েছে। পরে ৩০ সেপ্টেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে একটি বিশেষ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করবেন মেরিনা তাবাসসুম আর্কিটেক্টসের (এমটিএ) প্রতিষ্ঠাতা মেরিনা তাবাসসুম। স্থাপত্যবিষয়ক ওয়েবসাইট আর্কিটেক্টের প্রতিবেদন অনুযায়ী, মেরিনার আগে কেনেথ ফ্র্যাম্পটন, আলভারো সিজার মতো স্থপতিরা এ পুরস্কার জিতেছেন। এ পুরস্কারের সর্বশেষ বিজয়ী ছিলেন ডেনিস স্কট ব্রাউন। জুরি বোর্ডের বিবৃতিতে বলা হয়, মেরিনা তাঁর কাজের মধ্য দিয়ে স্থাপত্যশিল্পের সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকা পালনের অঙ্গীকারের প্রতি নিবিষ্ট থেকেছেন। প্রতিটি নতুন প্রকল্পে বিশেষভাবে মনোনিবেশ করেছেন। জুরিদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, মেরিনার কাজ স্থাপত্যের সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকার প্রতি প্রতিশ্রুতির গভীর অনুভূতি প্রদর্শন করে। সেই সঙ্গে প্রতিটি নতুন প্রকল্পে সম্মিলিতভাবে সম্পৃক্ততার অনুভূতি তৈরির বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, মেরিনা তাবাসসসুমের কাজের অনন্য নীতির মাধ্যমে দায়িত্ব এবং সম্ভাব্য প্রভাবকে সরানো ছাড়াই স্থাপত্যের আধ্যাত্মিক মৌলিক বিষয়গুলোকে অনুসরণ করে। মেরিনা তাবাসসুমের প্রকল্পগুলো সীমিত সংস্থান এবং সীমাবদ্ধতার সঙ্গে আপোশ না করে শক্তিশালী, স্পষ্ট নৈতিক অবস্থান এবং পরিশীলিত নকশা প্রদর্শন করে। প্রাকৃতিক চক্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ করার ক্ষেত্রে মেরিনার কাছে প্রযুক্তিগত সমাধানের চেয়ে নিজস্ব দক্ষতা এবং উপকরণই অগ্রাধিকার পায়। মেরিনা তাবাসসসুম রাজধানী ঢাকার বায়তুর রউফ মসজিদের নকশাও করেছিলেন, যা তাকে স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার এনে দেয়। মেরিনা তাবাসসসুমের জন্ম ১৯৬৯ সালে ঢাকায়।  মেরিনা ১৯৯৫ সালে আর্কিটেকচার স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন। তখন তিনি বলেছিলেন, ঢাকা ইতোমধ্যে ভোক্তা স্থাপত্যের দুর্দশায় ভুগছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।