Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মির্জা ফখরুল ও আব্বাস বিস্ফোরক মামলায় গ্রেফতার

admin • 09 Dec 2022, 02:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মির্জা ফখরুল ও আব্বাস বিস্ফোরক মামলায় গ্রেফতার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে তাদের গ্রেফতার দেখোনোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম।

 

জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনায় (নয়াপল্টনে পুলিশের ওপর ককটেল ছোড়ার অভিযোগে বিস্ফোরক আইনের মামলা) তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করেছি।

এর আগে বেলা ১১টার দিকে হারুন অর রশীদ বলেছিলেন, জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তিনি বলেছেন, রাজধানীতে বিএনপির সমাবেশ (১০ ডিসেম্বর) নিয়ে গত দুইদিনে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার বা আটক করা হবে কিনা সেবিষয়ে জানানো হবে বলেও জানান হারুন।

তারও আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিনগত রাত প্রায় সোয়া ৩টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে বাসা থেকে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

একই সময় (রাত প্রায় সোয়া ৩টার দিকে) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।