Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মা,স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে হত্যার পর যুবকের আত্মহত্যা

admin • 11 May 2024, 03:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মা,স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে হত্যার পর যুবকের আত্মহত্যা

নিজের মা, স্ত্রী এবং ৩ সন্তানকে নৃশংসভাবে হত্যা করার পর নিজেও আত্মঘাতী হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় ৯০ কিমি দূরে সীতাপুরে এই ঘটনা ঘটেছে। অনুরাগ সিং (৪২) নামের ওই ব্যক্তি প্রথমে নিজের মাকে গুলি করেন। এরপর স্ত্রীকে হাতুড়িপেটা করে হত্যা করেন। শেষে নিজের তিন সন্তান, যাদের বয়স যথাক্রমে ১২ বছর, ৯ বছর ও ৬ বছর, তাদের টেনে ছাদে নিয়ে যান এবং সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেন। এরপর ওই ব্যক্তি নিজে আত্মহত্যা করেন। খবর এনডিটিভি।

জানা গেছে, অনুরাগ সিং নামক ওই ব্যক্তি ছিলেন মাদকাসক্ত। তার মানসিক সমস্যাও ছিল। প্রায় সময়ই পরিবারের সঙ্গে তার ঝামেলা লেগে থাকত। শুক্রবার রাতেও মা ও স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয় পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হওয়াকে কেন্দ্র করে।

এদিন ভোরেই একে একে মা, স্ত্রী ও তিন সন্তানকে খুন করেন ওই ব্যক্তি। এরপর নিজেই গুলি করে আত্মহত্যা করেন। নিজের সন্তানদের যখন ছাদ থেকে ফেলে দিচ্ছিলেন, সেই সময়ে তাদের আর্তনাদ শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা। কিন্তু ততক্ষণে তিন সন্তানকেই ছাদ থেকে ফেলে দিয়েছেন অভিযুক্ত। প্রতিবেশীরা দরজা ভাঙার আগেই ওই ব্যক্তি নিজেকে গুলি করেন।

স্থানীয় একজন পুলিশ অফিসার জানান, ফরেন্সিক দল ঘটনাস্থলে এসেছে। আমরা ঘটনার সব দিক তদন্ত করে দেখছি।পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে। অনুরাগের কাছে কীভাবে ওই পিস্তল এল, তা-ও খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।