Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক

admin • 06 Aug 2024, 10:06 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক

ইরানে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা আহত হয়। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

 

হামাস ও হিজবুল্লাহর সিনিয়র নেতাদের হত্যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মন্তব্যের মধ্যেই এমন হামলার ঘটনা ঘটল। খবর বিবিসি 

 

বিবিসির অংশীদারি প্রতিষ্ঠান সিবিএস নিউজ জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সে সম্পর্কে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। 

নিরাপত্তা সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, কাতিউশা নামের দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি বিমান ঘাঁটিতে আঘাত হানে। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করে বলছি, যুক্তরাষ্ট্র এবং তার জোট বাহিনীকে লক্ষ্য করে আল আসাদ বিমান ঘাঁটিতে একটি সন্দেহভাজন হামলা চালানো হয়েছে। 

তিনি আরও বলেন, এ হামলায় একাধিক মার্কিন কর্মকর্তা আহত হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে। তবে কতজন এতে আহত হয়েছে সে সম্পর্কে মুখপাত্র স্পষ্ট কিছু বলেনি। 

সূত্র: বিবিসি 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।