Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মারা যাওয়া হাজিদের হজের অনুমতি ছিল না

admin • 25 Jun 2024, 10:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মারা যাওয়া হাজিদের হজের অনুমতি ছিল না

অতিরিক্ত গরমে মারা যাওয়া হাজিদের কারোই হজের অনুমতি ছিল না বলে জানিয়েছে সৌদি আরব সরকার। তবে এবারের হজের ব্যবস্থাপনা খারাপ ছিল বলে অভিযোগ করেছেন অনুমতিপ্রাপ্ত ও অনুমতিবিহীন হাজিরা।

তারা জানান, পর্যাপ্ত বাস না থাকায় তাদের প্রখর রোদের মধ্যে কয়েক ঘণ্টা হাঁটতে হয়েছে। আর এ কারণেই সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছেন।

১৯৮৫ সালের আগস্টে তাপের কারণে এত হাজিকে হতাহত হতে দেখা গিয়েছিল। ওই বছর হজ করতে গিয়ে গরমে মারা গেছেন ১ হাজার ১২ জন। এরপর এ বছরের আগে এমন ঘটনা আর দেখা যায়নি।

চলতি বছর হজ করেছেন ১৮ লাখের বেশি মানুষ। আর হজ করতে গিয়ে তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

তবে এই সংখ্যা তিন থেকে চারগুণ বেশি হতে পারে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে জানিয়েছে সৌদির একটি নিরাপত্তা সূত্র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।