Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মারা গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

admin • 09 Sep 2022, 08:07 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মারা গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে বাকিংহাম প্যালেসের বরাতে বিবিসি এ খবর জানায়।   এক বিজ্ঞপ্তিতে বাকিংহাম প্যালেস বলেছে, রানি সন্ধ্যায় ব্যালমোরালে মারা গেছেন।     ব্রিটেনের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা রানি দ্বিতীয় এলিভাবেথ স্কটল্যান্ডের ব্যালমোরাল দুর্গে গ্রীষ্মকালীন অবকাশ কাটাচ্ছিলেন। সেখানে তিনি ভালোই ছিলেন।     বৃহস্পতিবার সকালে রানির স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা উদ্বেগ জানান। তখন তারা রানিকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন। রানির অসুস্থতার খবরে স্কটল্যান্ড ছুটে যান তার স্বজনরা।     ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র চার্লস ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন। সুত্র: বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।