Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

মাঠ ছেড়ে যাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

admin • 22 Nov 2023, 09:06 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাঠ ছেড়ে যাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারানোর বড় প্রত্যাশা নিয়েই মারাকানায় হাজির হয়েছিলেন ব্রাজিলের সমর্থকরা। কিন্তু তা আর হলো কই। ম্যাচের শুরুতেই দ্বন্দ্বে জড়িয়েছিলেন তারা।

 

এরপর একের পর এক মিস করে তাদের হতাশা বাড়িয়েছেন গ্যাব্রিয়েল জেসুস আর গ্যাব্রিয়েল মার্টিনেলিরা।

https://twitter.com/i/status/1727156293629308933

এরইমাঝে ৬৩ মিনিটে নিকোলাস ওতামেন্ডির গোলে লিডও পেয়েছে আলবেসিলেস্তেরা। ৮১ মিনিটে লালকার্ড দেখেছেন ফরোয়ার্ড জোয়েলিংটন। স্বাভাবিকভাবেই তাই মন ভালো অবস্থায় নেই ব্রাজিলের সমর্থকরা। মারাকানায় তাই দেখা গেল অন্যরকম এক দৃশ্যের।

 

খেলা শেষের আগেই মাঠ ছেড়ে যাচ্ছেন ব্রাজিলের সমর্থকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।