Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মাঝ আকাশে বিমানে আগুন

admin • 31 Aug 2025, 03:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাঝ আকাশে বিমানে আগুন

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ফের দেখা দিয়েছে বড় ধরনের ত্রুটি। দিল্লি থেকে ইন্দোরগামী এআই ২৯১৩ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মাঝ-আকাশে ডানদিকের ইঞ্জিনে আগুন দেখা যায়। ককপিটের কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধ করে বিমানটিকে আবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন।

ঘটনাটি ঘটেছে রোববার, ৩১ আগস্ট সকালে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এ ঘটনার সময় বিমানে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলটদের দক্ষতায় বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সবাই সুস্থ ও অক্ষত রয়েছেন।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগুনের সংকেত পাওয়ার পর যথাযথ নিয়ম মেনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। বিমানের নিরাপদ অবতরণ নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা দ্রুত করা হয়।

 

তবে, সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী একটি ফ্লাইট দুর্ঘটনায় পড়ে। উড্ডয়নের পরপরই বিমানটি একটি বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়, যাতে ২৬০ জনের মৃত্যু হয়। এমন এক ভয়াবহ দুর্ঘটনার পর ফের মাঝ আকাশে আগুনের ঘটনা এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থাপনায় উদ্বেগ বাড়াচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।