মহান বিজয় দিবস উপলক্ষে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্টে প্রতিষ্ঠানের কালচারাল ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কমান্ডার (অব:) এম আনোয়ারুল হক তার সূচনা বক্তব্যে বিজয়ের সূচনা থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের ঘটনা সমূহ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল অ্যাক্টিভিষ্ঠ ও জনপ্রিয় ডিজিটাল মার্কেটার এ. এইচ আলী।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং কুইজ ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়৷





