Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

মহাখালীতে ট্রেনে কাটা পড়া ৩ পথশিশুর পরিচয় মেলেনি

admin • 24 Sep 2023, 06:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মহাখালীতে ট্রেনে কাটা পড়া ৩ পথশিশুর পরিচয় মেলেনি

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে নিহত তিন পথশিশুর এখনও পরিচয় মেলেনি। তাদের পরিবারের সন্ধানে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলে জানান কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস আহমেদ।

রোববার দুপুরে গণমাধ্যমকে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম, থানায় নিখোঁজের জিডি পর্যবেক্ষণসহ আশপাশের বস্তিগুলোতে গিয়েও নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ। এছাড়াও নিহতদের ডিএনএ সংগ্রহ করার কথাও জানান তিনি।

তিনি আরও জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের পরিচয় না মিললে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তাদের দাফন করা হবে।

শনিবার ভোর ছয়টার দিকে বনানীর সেতু ভবন এলাকার উল্টো পাশের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।