Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মহাখালীতে গ্যারেজে আগুন

admin • 19 Jul 2023, 06:16 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মহাখালীতে গ্যারেজে আগুন

রাজধানীর মহাখালীর রসুলবাগে একটি আবাসিক ভবনের গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।

 

পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মহাখালী রসুলবাগ পেট্রল পাম্পের গলিতে একটি আবাসিক ভবনের গাড়ির গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। রাত ১টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।