Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট

মনোনয়ন ফরম কেনার পর সাকিবকে যা বললেন মাশরাফির ছোট ভাই

admin • 19 Nov 2023, 08:03 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মনোনয়ন ফরম কেনার পর সাকিবকে যা বললেন মাশরাফির ছোট ভাই

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

 

শনিবার তার পক্ষে একজন প্রতিনিধি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

জানা গেছে, সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম কিনেছেন।

 

সাকিবের আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনা নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবিক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা।

 

শনিবার রাত আটটার পর মোরসালিন তার স্ট্যাটাসে লিখেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আমি সত্যিই আপনার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের প্রশংসা করি। স্বাগতম ভাই।’

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। ওইসময় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফি নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন।

 

সাকিব যদি এবার মনোনয়ন পান তবে এবার সেই লড়াইয়ে দেখা যাবে সাকিবকেও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।