Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

admin • 20 Nov 2023, 03:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মনোনয়ন ফরম  কিনলেন মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন।

 

সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে ম্যাশের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।

 

খুলনার বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক নিশ্চিত করেছেন এই তথ্য।

 

এর আগে সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় তৃতীয় দিনের মতো রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।