Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

মনোনয়ন জমা দিয়ে যা বললেন মাহি

admin • 30 Nov 2023, 07:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মনোনয়ন জমা দিয়ে যা বললেন মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

 

তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে নির্বাচন করবেন।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মাহি।

 

এর আগে, সোমবার (২৭ নভেম্বর) মাহির পক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করে তার এক আত্মীয়।

 

নির্বাচনকে অংশগ্রহণমূলক করতেই ভোটে মাঠে আসা বলে দাবি করেন মাহিয়া মাহি। একই সঙ্গে তিনি আ.লীগের পক্ষে কাজ করার কথাও জানান। মাহি বলেন, ‘আমাকে দেখে আরও যেন সবাই আসেন নির্বাচন করেন। যেন একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়, সবার অংশগ্রহণ থাকে’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।