Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় ক্যাম্পাস

মধ্যরাতে ছাত্র হোস্টেল থেকে ছাত্রী আটক

admin • 02 Feb 2023, 09:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মধ্যরাতে ছাত্র হোস্টেল থেকে ছাত্রী আটক

চবির চারুকলা অনুষদের ছাত্র হোস্টেলের একটি কক্ষ থেক মধ্যরাতে এক ছাত্রীকে আটক করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় চারুকলা অনুষদে পুলিশ নিয়ে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি।

এ সময় শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে আটক করা হয়।

জানা গেছে, ওই ছাত্রী কোনোরূপ অনুমতি ছাড়াই ছাত্র হোস্টেলে অবস্থান করছিলেন। নিয়মানুযায়ী হোস্টেল ওয়ার্ডেনের অনুমতি ছাড়া রাতে কিংবা দিনে কোনো সময়ই ছাত্রীরা ছাত্রদের হোস্টেলে প্রবেশ করতে পারবেন না। আটকের পরে ওই ছাত্রী আর এভাবে অবস্থান করবেন না মর্মে মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয়।

মূলত দীর্ঘদিন থেকে চলমান অচলাবস্থার কারণে আন্দোলন নিয়ে চারুকলা শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। একপক্ষ প্রশাসনের দাবি মেনে নিয়ে ক্লাস করতে চাইলেও অন্যপক্ষ মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি না মানলে আমরণ অনশনের হুমকি দেয়।

এ বিষয়ে চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী সুসময় বড়ুয়া বলেন, আগে থেকে অবস্থান করছিলেন, এই অভিযোগ মিথ্যা। আমাদের এক জুনিয়র মেয়েকে রিসিভ করে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য আমাদের বান্ধবী হোস্টেলের সামনে অবস্থান করছিলেন। এসময় হুট করেই পুলিশ ও প্রক্টরিয়াল বডি প্রবেশ করে সবাইকে যার যার রুমে চলে যেতে বলেন। এতে আমাদের বান্ধবী ভয় পেয়ে সামনে যে রুমটি পেয়েছে সে রুমেই ঢুকে পড়েন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, অভিযান চলাকালে ছাত্রদের হোস্টেলের একটি কক্ষ থেকে এক ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।