Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

মধ্যরাতে চবিতে ছাত্রলীগের তিনপক্ষের সংঘর্ষ, উত্তাল ক্যাম্পাস

admin • 08 Feb 2023, 08:33 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মধ্যরাতে চবিতে ছাত্রলীগের তিনপক্ষের সংঘর্ষ, উত্তাল ক্যাম্পাস

কর্মীকে মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক উপ-গ্রুপগুলোর মধ্যে ত্রি-মুখী সংঘর্ষ চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত রাত ১২টা থেকে শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়, সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ চলছে বলে জানা গেছে। সোহরাওয়ার্দী মোড়ে অবস্থান নিয়েছে বিজয়ের অনুসারীরা।

আমানত হলের সামনে সিএফসির অনুসারীদের অবস্থান ও শাহজালাল হলে অবস্থান নিয়েছে সিক্সটি নাইন। জানা গেছে, আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মমিনুর রহমান আসিফ বিজয় গ্রুপের অনুসারী কর্মী।

তাকে সিক্সটি নাইনের অনুসারীরা মারধর করেছে বলে অভিযোগ ওঠে। এ গ্রুপটির বিরুদ্ধে সিএফসির অনুসারী ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শাকিলকে মারধরের অভিযোগও রয়েছে।

ফলে বিজয় ও সিএফসির অনুসারীরা একসঙ্গে সিক্সটি নাইন গ্রুপের মুখোমুখি হয়। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে তিন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এছাড়া দেশিয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় তিন পক্ষের নেতাকর্মীদের।

এ অবস্থায় ঘটনাস্থলে অবস্থান করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ। তিনি বলেন, ঘটনাস্থলে থেকে আমরা পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের তিন পক্ষকে শান্ত করার চেষ্টা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।