Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভিয়েতনামে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

admin • 24 May 2024, 11:54 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভিয়েতনামে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি জনবহুল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ জানিয়েছে শুক্রবার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজনকে উদ্ধার করতে পেরেছে ফায়ার ফাইটার কর্মীরা।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া যারা নিহত হয়েছে তাদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়কে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।