২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সশ্রদ্ধে স্বরণ ও বরণের উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন স্থানে আল্পনা এঁকেছে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুজিব ম্যুরাল এলাকায় নানা ধরনের আল্পনা অঙ্কনে ব্যস্ত সময় পার করতে দেখা যায় শিক্ষার্থীদের।
চারুকলা বিভাগ সূত্রে জানা যায়, গত ১৮ তারিখ হতে তারা এই কার্যক্রম করে আসছে। বিভাগের চলমান তিনটি ব্যাচের প্রায় ৭০জন শিক্ষার্থী কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এ কার্যক্রমে অংশ নিয়েছে।
আল্পনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা ডায়না চত্বর, প্রশাসন ভবন চত্বর এবং ভিসি ভবনের সামনে আল্পনা এঁকেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আল্পনার পাশাপাশি বাংলা বর্ণমালা রং-তুলির আচঁড়ে ফুটিয়ে তোলা হয়েছে।
এবিষয়ে বিভাগটির প্রভাষক রফিকুল ইসলাম বলেন, আমরা চারুকলা বিভাগের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ক্যাম্পাসক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনায় রাঙ্গাচ্ছি। রেজিস্ট্রার দপ্তরের নির্দেশনায় আমরা কাজটি করছি।





