Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতে ৪ বাংলাদেশি গ্রপ্তার

admin • 26 Nov 2024, 09:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভারতে ৪ বাংলাদেশি গ্রপ্তার

অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করেছে পশ্চিমবঙ্গের সরুপনগর থানার পুলিশ।

 

পুলিশ সূত্র জানায়, স্বরূপনগরের ভারত-বাংলাদেশ বিথারি ও তারালি সীমান্ত দিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরবেলা চারজন বাংলাদেশের নাগরিক ভারত থেকে সীমান্ত পেরিয়ে দেশে ফিরে যাবার চেষ্টা করে। এ সময় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ'র তাদেরকে জিজ্ঞাসা করলে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে আটক করে, স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয়।

 

এরপর স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে ওই চারজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তারা কাজের সন্ধানে ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করত। এরপর আজ ভোরবেলা তারা অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে।

 

স্বরূপনগর থানা পুলিশ ওই চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।