Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪

admin • 03 Jan 2024, 12:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪

ভারতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার (৩ জানুয়ারি) ভোরে দেশটির আসাম রাজ্যের দেরগাঁওয়ে এই ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের

 

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে ৪৫ জনকে বহনকারী একটি বাসের সংঘর্ষে হয়। ৪৫ জন যাত্রীকে নিয়ে পিকনিকের উদ্দেশে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

ভোর ৩ টার দিকে ওই বাসের যাত্রীরা তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

ঘটনাস্থলে মারা যাওয়া ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।