Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতে বাংলাদেশী কিশোরীকে ধর্ষণ,পুলিশ কনস্টেবল বরখাস্ত

admin • 04 Feb 2023, 08:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভারতে বাংলাদেশী কিশোরীকে ধর্ষণ,পুলিশ কনস্টেবল বরখাস্ত

ভারতে এক বাংলাদেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সে দেশেরই এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ বার বরখাস্ত করা হলো সেই কনস্টেবলকে। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার।

 

পুলিশ জানিয়েছে, সাংলির বিশ্রামবাগ থানায় ওই কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। তার পরই তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় আদালত পুলিশি হেফাজতে পাঠায় তাকে। পরে অভিযুক্ত কনস্টেবলকে বৃহস্পতিবার বরখাস্ত করেন সাংলির পুলিশ সুপার ডা. বাসবরাজ তেলি।

জানা যায়, বাংলাদেশ থেকে সাংলিতে গিয়ে এক আত্মীয়ের কাছে থাকত ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, তাকে বেশ কয়েক বার ধর্ষণ করেছে ওই পুলিশ কনস্টেবল।

 

শুধু ধর্ষণেই থামেননি তিনি, ওই কিশোরীর কাছ থেকে দু লাখ এবং তার আত্মীয়র কাছ থেকে পাঁচ লাখ রুপি নিয়েছিলেন। তাদের ভয় দেখিয়ে ওই কনস্টেবল এই টাকা আদায় করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও তিনি হুমকি দিয়েছিলেন, টাকা না দিলে তাদের বাড়িতে এসে পুলিশ তল্লাশি চালাবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, পিটিআই

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।