Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতে পিকআপ উল্টে নিহত ১৪, আহত ২১

admin • 29 Feb 2024, 11:04 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভারতে পিকআপ উল্টে নিহত ১৪, আহত ২১

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে একটি পিকআপ উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মারাত্মক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন।

 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

 

পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের একটি দল একটি অনুষ্ঠানে যোগদান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনাটি ঘটে।

 

এদিকে দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন তিনি।

  At least 14 people were killed when a pickup overturned in Dindori, Madhya Pradesh, India. 21 more people were injured in this fatal accident.   Media NDTV reported that the accident took place on Wednesday (February 28) night.   Police said a group of villagers were returning home to Devari village after attending a function. The accident took place on the way near Badjar village in Dindori district when the driver of the pickup lost control.   Meanwhile, after the accident, Madhya Pradesh Chief Minister Mohan Yadav announced a compensation of Rs 4 lakh to the families of the victims. He also directed the local administration to arrange treatment for the injured.
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।