Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে ১০ জনের প্রাণহানি

admin • 14 Jan 2025, 09:59 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে ১০ জনের প্রাণহানি

ব্রাজিলে ভারী বৃষ্টির পর ভয়াবহ ভূমিধসে ১০ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস গেরেইস প্রদেশের ইপাতিংগা শহরে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে, রাজ্যটির ইপাটিঙ্গা শহরে এক ঘণ্টায় ৮০ মিলিমিটার (৩.১ ইঞ্চি) বৃষ্টিপাত হয়। এর ফলে ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শহরটির মেয়রের কার্যালয়।

 

ফায়ারফাইটাররা ভূমিধসে ধ্বংস হওয়া একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে আট বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে। শহরের বেথানিয়া এলাকায় আরেকটি ভূমিধস একটি রাস্তার পাশের সবকিছুই ধ্বংস করে দিয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।