ব্রাজিলে একটি গীর্জার ছাদ ধসে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ আগস্ট) দেশটির উপকূলীয় শহর রেসিফেতে একটি গীর্জার ছাদ ধসে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
পার্নামবুকো রাজ্যের ভাইস-গভর্নর প্রিসিলা ক্রাউস বলেছেন, ধসের পরে প্রায় ২০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে কেউ গির্জার ভেতরে আটকা আছে কি না, তা জানতে ধ্বংসস্তূপের মধ্যে অভিযান চালানো হচ্ছে।
জানা গেছে, গির্জাটিতে খাবার বিতরণের করা হচ্ছিল। তখন হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভবনের ছাদ। সাথে সাথেই চাপা পড়ে অনেকে। পরে এই হতাহতের ঘটনা ঘটে।





