Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

ব্রাজিল ভক্তদের জন্য বড় সুসংবাদ

admin • 04 Dec 2022, 07:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ব্রাজিল ভক্তদের জন্য বড় সুসংবাদ

একের পর এক দুঃসংবাদের পর এবার সুসংবাদ পেল ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে ফিরছেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন। 

খেলতে পারেননি গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও ব্রাজিলের বিপক্ষে শেষ দুটি ম্যাচ। ব্রাজিল শিবিরে আশা ছিল নেইমার নক আউট পর্বেই ফিরবেন। আজ ম্যাচ উত্তরে সংবাদ সম্মেলনে নেইমারের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ তিতে।

সংবাদ সম্মেলনে থিয়াগো সিলভাকে প্রশ্ন করা হয়েছিল, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারের খেলার সম্ভাবনা নিয়ে। উত্তরটা তিনি দেওয়ার আগেই মাইক্রোফোন নিজের দিকে ঘুরিয়ে তিতে দিয়ে দেন উত্তরটা, ‘হ্যাঁ’।

নেইমার ইনজুরিতে পড়লেও সুইজারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে তার দল। কিন্তু ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমার যখন ইনজুরিতে পড়েছিলেন, তখন চিকিৎসকরা জানিয়েছিলেন তার ইনজুরি থেকে ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে।

কিন্তু তার আগেই মাঠে দেখা গেছে নেইমারকে। তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'আমি ভালো অনুভব করছি। এখন কেমন আছি তা আমি জানি।' এরপর তিনটি ইমোজির ছবি দিয়েছেন নেইমার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।