Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ব্যস্ত বাজারে বেপরোয়া গাড়ি, হতাহত ১৬

admin • 14 Mar 2024, 10:16 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ব্যস্ত বাজারে বেপরোয়া গাড়ি, হতাহত ১৬

একটি ব্যস্ত বাজারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় এক তরুণী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর।

পালিয়ে যাওয়ার সময় জনতা গাড়িটিকে তাড়া করে এবং চালককে আটক করে। তাদের অনেকে পুলিশকে জানিয়েছেন, ওই চালক মাতাল ছিলেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ভারতের রাজধানী নয়াদিল্লির পূর্বাঞ্চলে গাজিয়াবাদের বোধবাজারে বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

নিহত তরুণীর নাম সীতা দেবী, পার্শ্ববর্তী এলাকার গাজিয়াবাদের বাসিন্দা ওই তরুণীর বয়স ২২। আহতদের সবাইকে পাশের লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।