Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবিসাসে'র দশক পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

admin • 27 Oct 2024, 08:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেরোবিসাসে'র দশক পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক দশক পূর্তি উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার(২৭ শে অক্টোবর) বেলা ১১ টায় সাংবাদিক সমিতির কার্যলয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ মিডিয়া চত্বর প্রদক্ষিন করে কার্যলয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা শুরুর আগে সমিতির কার্যালয় উদ্ভোধন করে, দোয়া পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো:শওকাত আলী,প্রক্টর ড.ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড.ইলিয়াস প্রামানিক, সাংবাদিক বিভগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাবিয়ুর রহমান প্রধান, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড.নজরুল ইসলাম,লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম,রসায়ন বিভাগের  সহযোগী অধ্যাপক ড.মো হারুন আল রশীদ,ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো ইউসুফ শিকদার, ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভগের অধ্যাপক  ড. নুর আলম সিদ্দিক  সহ  বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ,জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আলী সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

 

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান হিমেল বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ইতিহাস বেরোবিসাস। প্রতিষ্ঠা শুরু থেকে নানা ধরণের বাধা অতিক্রম করে আজ বেগম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ১ দশক পূর্তিতে পা দিয়েছে। ক্যাম্পাসের সাথে মিশে থাকা প্রতিটি গল্পকে শব্দ/ভিজুয়াল আকারে তুলে ধরে ক্যাম্পাস সাংবাদিকরা।  সাংবাদিকতার দৃঢ় ভিত্তি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সংগঠনের সকল সদস্যরা।

 

অতীতেও যেমন সমিতির সদস্যরা নিজেদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করে এসেছে, জাতির বৃহত্তর স্বার্থে আগামীতেও সেভাবেই কাজ করে যাবে।

   

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. মো: শওকাত আলী বলেন, জুলাই বিপ্লবে দেশের সাংবাদিকদরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা  পালন করেছেন ।

 

সাংবাদিকরা তাদের সত্য প্রকাশের মাধ্যমে সমাজের অনিয়ম গুলো তুলে ধরেন। এইজন্য বিশ্ববিদ্যালয় সাংবাদিক  সমিতির সদস্যদের সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা পালন অব্যাহত রাখার আহ্বান জানান।

 

এ সময় তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। এছাড়াও তিনি সমিতির নতুন কার্যালয় সুসজ্জিত করার আশ্বাস দেন।

 

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ অক্টোবর ‘তথ্যই শক্তি’ স্লোগান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে। এরপর নানা চড়াই- উতরাই  পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করল সংগঠনটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।