Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবির বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ৪ শিক্ষক

admin • 13 Mar 2023, 07:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেরোবির বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ৪ শিক্ষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রশাসনিক বিভিন্ন পদে চার শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের এ পদে দায়িত্ব দেওয়া হয়।

 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কাজী রেজুয়ান হোসেন ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক পদে, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আশরাফুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে,

   

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমানকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো. রবিউর ইসলামকে শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।